৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১২:৪৪

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

শার্শার যুবক বিদেশ থেকে ফেরার সময় মাগুরায় ঝুলন্ত লাশ উদ্ধার,দালাল লতিফ তাকে হত্যা করেছে বলে নিহতর মায়ের অভিযোগ।

প্রকাশিত: জুন ১৬, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শা শিকারপুর গ্রামের তরিকুল ইসলাম নামে এক যুবক বিদেশ থেকে ফেরার পথে মাগুরায় গাছের সাথে তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।তরিকুল ইসলাম শিকারপুর গ্রামের আলম হোসেন এর ছেলে।
সে সৌদি আরব থেকে বাংলাদেশে এসে ঢাকা থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন। নিহত তরিকুল ইসলাম এর মায়ের অভিযোগ শার্শা রামচন্দ্রপুর গ্রামের আব্দুল লতিফ পরিকল্পনা ভাবে তার ছেলে কে হত্যা করেছে।
কারণ লতিফের মাধ্যমে সে সৌদি আরব গিয়েছিল।বিদেশে কাজ না পেয়ে দেশে ফিরে আসছিল।লতিফ বিদেশে লোক পাঠানোর কাজ করেন।

এলাবাসীর অভিযোগ লতিফ কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার মূল রহস্য বেড়িয়ে আসবে।লতিফ শার্শা থানার রামচন্দ্রপুর গ্রামের দিদার বক্স ছেলে। সে এলাকায় চিহ্নিত মানব পাচারকারী হিসাবে পরিচিত। তার খপ্পরে পরে অনেকে ভিটা বাড়ি বিক্রি করে বিদেশ গিয়ে কাজ না পেয়ে ২/৩ মাস পর দেশে ফিরে পরিবার পরিজন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে।

নিহত তরিকুল ইসলামের মা বলেন ৩/৪ মাস আগে রামচন্দ্রপুর গ্রামের লতিফ সাড়ে চার লক্ষ টাকা নিয়ে তার ছেলেকে সৌদি আরবে পাঠান।সেখানে এমন একটা কাজ দেন যা ছেলের হাত পা ফুলে অসুস্থ হয়ে পড়ে।খারাপ কাজ দেওয়া দালাল কে বার বার অন্য কাজ দেওয়া জন্য অনুরোধ করা হয়।

কিন্তু অন্য কাজ না দেওয়ায় সে বাংলাদেশে ফিরে এসে সোমবার ঢাকায় নেমে বাসে করে শার্শার উদ্দেশে রওনা হয়।বাড়িতে না আসায় খোঁজ খবর নিয়ে পরে জানতে পারি আমার ছেলের ঝুলন্ত লাশ মাগুরা সদর থানার পুলিশ উদ্ধার করেছে।আমার ছেলেকে লতিফ পরিকল্পনা ভাবে হত্যা করেছে।আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
রামচন্দ্রপুর গ্রামের ইউপি সদস্য আলতাফ হোসেন বলেন লতিফের মাধ্যমে তরিকুল সৌদি আরব গিয়েছিল সেখান থেকে দেশে ফিরে বাড়ি আসার সময় মাগুরা সদর থানার পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৬/০৬/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন