৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১:৩৮

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

বেনাপোল ইমিগ্রেশনে ভূয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই আটক ।

প্রকাশিত: মে ১৫, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা( এনএসআই)ভূয়া পরিচয়দানকারী আরিফুল ইসলাম নামে একজন কে আটক করেছে পুলিশ।রবিবার সকালে তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করেন।সে মাগুরা জেলার শ্রীপুর থানার বয়ালিদহা গ্রামের আবু জাহিদ এর ছেলে।তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল এনএসআই অফিসে ইনচার্জ এডি ফরহাদ হোসেন জানান,গোপন সংবাদে জানতে পারি আরিফুল ইসলাম নামে একজন লোক এনএসআই পরিচয় দিয়ে ইমিগ্রেশনের ভিতর ঘুরাঘুরি করছে।এমন সংবাদে ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ ও ওসি তদন্ত ইলিয়াস হোসেন সহ ইমিগ্রেশনের পুলিশ ও এনএসআইয়ের  টিম ইমিগ্রেশন ভবনের ভিতর থেকে তাকে আটক করেন।আটকের পর তার কাজ থেকে একটি এ্যাডমিন কার্ড ও ভারতে ভিসা সহ একটি পাসপোর্ট পাওয়া যায়।
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন আটক ভূয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই পরিচয়দানকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া জানান আটক আরিফুল ইসলামের নামে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৫/০৫ /২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন