৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৬:০২

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত

প্রকাশিত: মে ৬, ২০২২

  • শেয়ার করুন

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন ছোট ছেলেও। এ খবর নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী।

শুক্রবার (৬ মে) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি কুষ্টিয়া সদরের কবুরহাট গ্রামে।

ওই গ্রামের বাসিন্দা বিপ্লব হোসেন বলেন, ছেলে ইফতিয়াজ মোটরসাইকেল চালিয়ে মা ও ছোট ভাইকে নিয়ে ঈদ উপলক্ষে মামা বাড়ি যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল মোড়ে পৌঁছালে একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইফতিয়াজ (১৯) মারা যান। হাসপাতালে নেওয়ার পর মা অঞ্জনা (৩৮) মারা যান। আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি ইফাদ (৮)। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. আশরাফুল আলম।

নিহত ইফতিয়াজ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী। লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন