২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:১১

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

চাঁদ দেখা যায়নি, ঈদ মঙ্গলবার

প্রকাশিত: মে ২, ২০২২

  • শেয়ার করুন

১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার ৩০ রোজা রেখে আগামী মঙ্গলবার সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

মাগরিবের নামাজের পর ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি ফরিদুল হক খান।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে সারা দেশে মঙ্গলবার আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মুসলমানরা উদযাপন করবে ঈদুল ফিতর।

দেশের প্রতিটি জেলায় একটি করে কমিটি রয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটির। দেশের কোথাও চাঁদ দেখা গেলে সেটি স্থানীয় প্রশাসন বা ইসলামিক ফাউন্ডেশন সংশ্লিষ্টদের মাধ্যমে জেলা কমিটির কাছে পৌঁছায়।

স্থানীয় নির্ভরযোগ্য ও ভালো দৃষ্টি শক্তিসম্পন্ন অনেকে চাঁদ দেখেছে কি-না বিষয়েটি দ্রুত তা নিশ্চিত করে। সে খবরটি যাচাই করে জেলা কমিটি হয়ে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির হাতে পৌঁছায়। একই সঙ্গে আবহাওয়া অধিদফতরের দেশজুড়ে যে ৭৪টি স্টেশন আছে সেখান থেকেও তথ্য নেয় চাঁদ দেখা কমিটি।

যদি আবহাওয়া অনুকূল না থাকে অর্থাৎ খালি চোখে চাঁদ দেখার সুযোগ না থাকলে আবহাওয়া স্টেশন থেকে পাওয়া তথ্যও চাঁদ দেশের আকাশে উঠেছে কি-না তা নিশ্চিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন