১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৭:৩০

শিরোনাম
খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার

সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর সোমবার, বাংলাদেশে মঙ্গলবার

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২২

  • শেয়ার করুন

আজ শনিবার সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে আগামীকাল রোববার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পবিত্র রমজানের ত্রিশতম দিন পূর্ণ হবে।
সেখানে রোববার ৩০ রমজান হওয়ায় সোমবার হবে শাওয়াল মাসের প্রথম তারিখ। সেই হিসেবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ওই দিন ঈদুল ফিতর উদযাপিত হবে।

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে আগামীকাল রোববার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পবিত্র রমজানের ত্রিশতম দিন পূর্ণ হবে।

সাধারণত মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হয়। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে সোমবার হলে বাংলাদেশে তার পরের দিন মঙ্গলবার পবিত্র ঈদুল-ফিতর উদযাপিত হবে।

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ইরান, ওমান, জর্ডান, মরক্কো এবং ঘানায় গত ৩ এপ্রিল পবিত্র রমজান মাস শুরু হয়। আমিরাতি গণমাধ্যমের খবর অনুযায়ী, এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পূর্বাভাসে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎপবিত্র ঈদুল-ফিতর ২ মে পালিত হবে বলে জানানো হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন