২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৩:৪৭

শিরোনাম
খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম

বেনাপোল কাগমারী গ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, আহত ২।

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
বেনাপোল থানাধীন কাগমারী গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই মগর আলী (৬৫)মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে বেনাপোল পৌরসভাস্থ কাগজপুকুর বাজারের দক্ষিণ পাশে রেললাইন সংলগ্ন আবুল হোসেনের লেদের দোকানের সামনে পাকা রাস্তার উপর এ ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানান,জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আবুল হোসেনের লেদের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর দুই ভাই আরব আলী ও মগর আলী,(৬৫) এর মধ্যে বিরোধ বাঁধে এবং মগর আলীকে মারধর করা হয়। মগরআলী মারধর খেয়ে বাড়িতে এসে তার দুই ছেলে হাসান ও হোসেন এবং নাতিছেলে ইয়াসিনকে ডেকে নিয়ে যায়। দু’পক্ষের লোকজন মারমারি শুরু করে।
এরই একপর্যায়ে মগর আলীর পেটে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করা হয়। এছাড়াও ইয়াসিন(১৬), পিতা- হাসান ও আঘাত প্রাপ্ত হন। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। আরব আলীর ছেলে হারুন (৪৫) এবং নাতি ছেলে রুবেল(২৭) কাঠ কাটার লোহার বাটালি দিয়ে তার চাচা মগর আলী পেটে আঘাত করলে নাড়িভুড়ি বেরিয়ে আসে। পরে উপস্থিত লোকজন তাদেরকে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
সেখান থেকে তাদেরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। কর্তব্যরত ডাক্তার মগর আলীকে মৃত ঘোষণা করেন।
মগরআলীর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এএসআই সাজেদুর রহমান।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৬/০৪/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন