৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ২:৩১

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

বেনাপোল দৌলতপুর গ্রামের রমজান মোল্লা পিস্তল, ম্যাগজিন সহ আটক।

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২২

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল দৌলতপুর গ্রামের রমজান মোল্লা (২৬)কে ১টি পিস্তল ও ১ টি ম্যাগজিন সহ আটক করেছে ডিবি পুলিশ। রবিবার ভোরে তাকে আটক করা হয়।সে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।

ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান,গোপন সংবাদে জানতে পারি রমজান মোল্লা ভারত থেকে অস্ত্র চালান এনে দৌলতপুর পাঁকা রাস্তার পাশে কেনাবেচা করছে।এমন সংবাদে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে  রমজান মোল্লা (২৬), পিতা- জাকির হোসেন, সাং- দৌলতপুর, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ০১ টা পিস্তল ও ১টি ম্যাগজিন সহ আটক করা হয়।

অপরদিকে  এসআই শফি আহমেদ রিয়েল একটি টিম নিয়ে বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১০/০৪/২২ খ্রিঃ তারিখ ০০:২০ ঘটিকায় বেনাপোল পোর্ট থানাধীন গাতীপাড়া সাকিনস্থ জনৈক শামসুল মোড়লের পতিত জমিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) ওবায়দুর রহমান @ ওবায় (২৪), পিতামৃত- গোলাম হোসেন, সাং- দৌলতপুর দক্ষিণপাড়া, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিল সহ আটক করেন।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১০/০৪/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন