১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৭:৪০

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

খুলনায় রোটারী ক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত: মার্চ ২৮, ২০২২

  • শেয়ার করুন

মহান স্বাধীনতা দিবসের ৫১তম বছর উদযাপন উপলক্ষে রোটারি ক্লাব অব কসমোপলিটন খুলনা, খুলনা নর্থ, রুপসা, আধুনিক খুলনা, ভৈরব খুলনা, খুলনা সিটি, খুলনা গ্রীন সিটি, পশুর খুলনা ও খুলনা মিডল্যান্ডের যৌথ আয়োজনে এবং ২৫০ শয্যা বিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতালের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রোটারি ক্লাব অব কসমোপলিটন খুলনার সভাপতি রোটারিয়ান ফেরদৌসুর রহমান পিয়াসের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল খুলনার রক্ত সঞ্চালন অফিসার ডাঃ কাজী আবু রাশেদ, রোটারি ক্লাব অব খুলনা নর্থের সভাপতি রোটাঃ শেখ আল মামুন, রোটারি ক্লাব অব খুলনা গ্রীন সিটির সভাপতি রোটাঃ সাখাওয়াৎ হোসেন স্বপন, রোটারি ক্লাব অব রুপসার সভাপতি রোটাঃ আব্দুর রউফ, রোটারি ক্লাব অব কসমোপলিটন খুলনার সভাপতি ইলেক্ট রোটাঃ মনজুরুল করিম হামিম, রোটাঃ মফিজ আহমেদ মজুমদার, রোটাঃ আলমগীর হোসেন, রোটাঃ সামছুল আরিফিন লিয়ন, রোটাঃ ওবায়দুর রহমান মিশু, রোটাঃ ওয়াকি আহনাফ, রোটাঃ শাহিনুর রেজা, রোঃ জহিরুল ইসলাম তপু প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দ মানব সেবায় সবসময় রোটারির কার্যক্রম বেগবান করবার বিষয়ে একমত পোষন করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন