৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৪:৪৫

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

কলকাতার জনপ্রিয় অভিনেতা অভিষেক আর নেই

প্রকাশিত: মার্চ ২৪, ২০২২

  • শেয়ার করুন

কলকাতার একসময়ের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে তিনি নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গত দু-তিন দিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল বুধবার একটি রিয়েলিটি শো-তে তিনি অংশ নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

শুটিং চলাকালে আক্রান্ত হন হদরোগে। পরে বাড়ি ফেরেন। পরিস্থিতির অবনতি হলেও হাসপাতালে যেতে চাননি অভিষেক চট্টোপাধ্যায়। পরে বৃহস্পতিবার ভোরে তিনি বাড়িতেই মারা যান।

জানা গেছে, বর্তমানে বাড়িতেই রয়েছে অভিষেক চট্টোপাধ্যায়ের দেহ। প্রয়াত অভিনেতার বাড়িতে গিয়েছেন লাবনী সরকার-সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী। আজই শেষকৃত্য হওয়ার সম্ভাবনা আছে অভিষেক চট্টোপাধ্যায়ের।

১৯৬৪ সালের ৩ এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি পথভোলা। অভিনেতার উল্লেখ্যযোগ্য ছবিগুলির মধ্যে আছে, মায়ার বাঁধন, জয়বাবা ভোলানাথ, মায়ের আঁচল, গীত সংগীত, সুজন সখী। অল্প সময়ে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু মাঝে কাজ থেকে দীর্ঘ বিরতি নেন। সম্প্রতি আবার ধারাবাহিকে কাজ শুরু করেছিলেন।

অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ টলিউড।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন