১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১১:০৭

শিরোনাম
একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন

ভারতকে হারিয়ে স্বর্ণ জিতলো খুলনার রোমান সানা

প্রকাশিত: মার্চ ১৯, ২০২২

  • শেয়ার করুন

থাইল্যান্ডের ফুকেটে চলতি এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিং আরচারি চ্যাম্পিয়নশিপে মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। শনিবার (১৯ মার্চ) ফাইনালে দেশকে সাফল্য এনে দিয়েছেন রোমান সানা ও নাসরিন আক্তার জুটি।
রোমান সানা খুলনার কৃতি সন্তান তার বাড়ি কয়রা উপজেলার বাঙালি গ্রামে। তার পিতার নাম আব্দুল গফুর সানা।

স্বর্ণ জেতার পথে ফাইনালে ভারতকে ৫-৩ পয়েন্টে হারিয়েছেন রোমান-নাসরিন। চার তীরের প্রতিযোগিতায় প্রথম তীরে ৩৪-৩৭ পয়েন্টে জিতেছিল ভারতই।

পরে দ্বিতীয় তীরে দুই দলই স্কোর করে সমান ৩৭ পয়েন্ট। তবে শেষ দুই তীরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তৃতীয় তীরে ৩৮-৩৫ ও চতুর্থ তীরে ৩৭-৩৬ ব্যবধানে জিতে নিশ্চিত করে স্বর্ণপদক।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন