৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৯:২২

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

রাশিয়ার অনুরোধে জরুরি বৈঠকের অনুমোদন জাতিসংঘের

প্রকাশিত: মার্চ ১১, ২০২২

  • শেয়ার করুন

ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরিতে যুক্তরাষ্ট্র অর্থায়ন করছে বলে দাবি করেছে রাশিয়া। এ বিষয়ে আলোচনা করতে আজ শুক্রবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রাশিয়ার অনুরোধে এ বৈঠকের অনুমোদন দিয়েছে জাতিসংঘ। খবর বিবিসি অনলাইনের।

তবে, পশ্চিমা দেশগুলো বলছে—ভবিষ্যতে ইউক্রেনে জীবাণু ও রাসায়নিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার আড়াল করতে রাশিয়া এমন অভিযোগ করছে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর দেশে রাসায়নিক বা জীবাণু অস্ত্র তৈরির তথ্য অস্বীকার করেন। তিনি অভিযোগ করেন—রাশিয়া ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে।

এদিকে, নিরাপত্তা পরিষদের অনুষ্ঠাতব্য বৈঠকের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘে মার্কিন মিশনের এক মুখপাত্র। তিনি বলেছেন, রাশিয়া ‘বিশ্বকে ধোঁকা দিতে চাইছে কিংবা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে নিজেদের ভুয়া তথ্য ছড়ানোর মঞ্চ হিসেবে ব্যবহার করতে চাচ্ছে।’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন