৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৯:৩৬

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

সাতক্ষীরায় করোনা উপসর্গে আরও দুজনের মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২

  • শেয়ার করুন

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) রাতে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।’

ডা. জয়ন্ত কুমার বলেন, ‘জ্বর-সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে বেশ কয়েকদিন আগে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় ‘

এদিকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে আরও ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময় র‍্যাপিড অ্যান্টিজেন কীট ও সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ২৩৮ নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৯ দশমিক ৮৩ শতাংশ।

এনিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৮ জন এবং করোনা উপসর্গ নিয়ে ৭৮৩ জন মারা গেছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন