২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৪:২৯

শিরোনাম
খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম

ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরল দুইজন করোনা পজিটিভ রোগী

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল ।

ভারতে চিকিৎসা শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে করোনা পজিটিভ নিয়ে দেশে ফিরেছে হাবিবুর রহমান (৬০) ও হাবিবুল্লাহ সোহান নামে (৩০) দুইজন বাংলাদেশী পাসপোর্টযাত্রী। তাদের সাথে থাকা এটেন্টডেন্স কামাল

হোসেন এর রিপোর্ট নেগেটিভ এসেছে।বুধবার বেলা ১২ টার সময় ভারত থেকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে আসলে স্বাস্থ্য বিভাগ তাদের কাগজপত্র এবং পরীক্ষা নিরীক্ষা করে করোনা পজিটিভ সনাক্ত করে।

করোনা পজিটিভ দুই জন হলেন, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার হাবিবুর রহমান (পাসপোর্ট নং ইএফ-০২৬৭১৭৭), একই জেলার হাবিবুল্লাহ সোহন (পাসপোর্ট নং এ-০১৮৪৯৪০৬) ও তাদের সাথে থাকা কামাল হোসেন (পাসপোর্ট নং এ-০০৭০৪২৯৬)।

বেনাপোল ইমিগ্রেশন এর স্বাস্থ্য বিভাগ করোনা পজিটিভ দুই জন ও তাদের সাথে থাকা এটেন্টডেন্স কামাল হোসেনকে যশোর আইসোলেশনে ভর্তির

জন্য বিশেষ ব্যবস্থায় বেনাপোল থেকে নিয়ে যাওয়া হয়েছে। যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের রেড জোনে তাদের ভর্তি করা হবে। সেখানে তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, দুইজন ভারতে চিকিৎসা শেষে করোনা পজিটিভ নিয়ে দেশে ফিরেছে। তাদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে এবং উর্ধতন

কর্মকর্তাদের বিষয়টি অবগত করানো হয়েছে।বেনাপোল চেকপোস্টে কর্মরত স্বাস্থ্য বিভাগের ডাক্তার সুব্রত বলেন, ভারত থেকে ফেরত আসা পাসপোর্টযাত্রীদের বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ পরীক্ষা নিরীক্ষা শেষে ছাড়পত্র দিচ্ছে। কারোর শরীরে করোনা পজিটিভ সনাক্ত হলে তাকে

যশোর আইসোলেসনে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে। ১৪ দিন শেষে তাকে আবার পরীক্ষা শেষে বাড়িতে যাওয়ার অনুমতি প্রদান করা হবে। যদি তার শরীরে আর কোন উপসর্গ না থাকে। আর পুনরায় করোনা পজিটিভ বা

ওমিক্রনের উপসর্গ ধরা পড়লে আবারও তাকে ১৪ দিন রাখা হবে। সেখানে আরো অধিকতর পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে তাদের শরীরে ওমিক্রন জীবানু আছে কিনা। তার পর তাদের বাড়ি যাওয়ার অনুমতি প্রদান করা হবে। #

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন