৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:৪৪

শিরোনাম
নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় ১৭নং ওয়ার্ড যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান

রূপসায় বাবাকে খুন করে সেপটিক ট্যাংকে লাশ, ঘাতক ছেলে আটক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১

  • শেয়ার করুন

রূপসায় বাবাকে খুন করে সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখার প্রায় ৭ মাস পর লাশ উদ্ধার করলো পুলিশ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকালে ভিকটিমের ছেলে নিয়ামুল ইসলাম তানভির (১৮) ও সহায়তাকারী জুম্মান (৪০) কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক নিয়ামুল নিজের হাতে আপন বাবাকে হত্যার বিষয়টি স্বীকার করে।

স্বীকারোক্তিতে নিয়ামুল জানায়, প্রায় ৭ মাস আগে আনুমানিক ২৬ রমজান রাতে এ হত্যার ঘটনা ঘটে। রূপসা উপজেলার আইচগাতীর শোলপুর গ্রামে নিয়ামুল তার সহযোগী জুম্মানকে নিয়ে মসলা বাটার শিল দিয়ে মাথায় আঘাত করে বাবা এনামুল হক এন্তে(৫০) কে হত্যা করে। পরবর্তীতে ঐ রাতেই মরদেহ নিয়ামুল তাদের বাড়ির পায়খানার সেপটিক ট্যাংকের ভেতর ফেলে দেয়।
নিহত এনামুল হক এন্তে মৃগীরোগী ছিলো। যে কারণে এলাকায় প্রচার হয় যে ভিকটিম মৃগী রোগে মারা গেছে।

জানা যায়, গত ২৯ ডিসেম্বর নিয়ামুল ইসলাম তানভির তার ছোট ভাই নাঈম (১১) কে মারধর করলে এক পর্যায়ে নাঈম চিৎকার করে তার বাবার হত্যার কথা বলতে থাকে। বিষয়টি এলাকাবাসী শুনতে পেলে নিয়ামুল দিঘলিয়ার একটি গ্রামে আত্মগোপন করে। পরে পুলিশ পলাতক আসামীদের আটক করে এবং এনামুল হক এন্তের গলিত লাশ উদ্ধার করে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং গলিত লাশের ময়না তদন্ত সম্পন্ন করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন