১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ২:৪৮

শিরোনাম
একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন

বান্দরবান থেকে নিখোঁজ কিশোরীকে ৬ দিন পর  বেনাপোল থেকে উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
বান্দরবান জেলার লামা থানা এলাকা থেকে নিখোঁজ উওয়াইমে মারমা (১৭)নামে এক কিশোরীকে ৬ দিন পর বেনাপোল বাজার থেকে সোমবার সকালে উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।এ সময় সোলাইমান(২০)নামে এক যুবকে আটক করা হয়।

উদ্ধার হওয়া কিশোরী বান্দরবান জেলা লামা থানার ইয়াংছা বড় পাড়া গ্রামের মংছিং মারমার মেয়ে।
আটক সোলাইমান বেনাপোল পৌর সভার দূর্গাপুর গ্রামের আবু হাসেম এর ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান,উওয়াইমে মারমা নামে এক কিশোরী বান্দরবান থেকে নিখোঁজ হয়। পরে তার অবিভাবক রা লামা থানা অভিযোগ দায়ের করেন।সেখান থেকে বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়।দীর্ঘ ৬ দিন পর আজ বেনাপোল বাজার থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এ সময় তার সাথে থাকা সোলাইমান নামে এক যুবকে আটক করা হয়েছে।
লামা থানায় সংবাদ দেওয়া হয়েছে। সেখান থেকে পুলিশের একটি টিম রওনা হয়েছে।তাদের কাছে হস্তান্তর করা হবে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৮/১২/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন