২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৪:০৭

শিরোনাম
খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১৬০ বোতল ফেন্সিডিল ও পিকআপ গাড়ি সহ আটক ১।

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১৬০ বোতল ফেন্সিডিল ও একটি পিকআপ গাড়ি সহ হেলাল (২৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।বেনাপোল ফিলিং ষ্টেশন এলাকা থেকে রবিবার রাত সাড়ে আটটা সময় তাকে আটক করা হয়।সে বেনাপোল পৌরসভার নামাজ গ্রামের মাহাতাব মোড়লের ছেলে।আটক পিকআপ গাড়ি নাম্বার ঢাকা মেট্রো ন ২১-২৪৪১
ডিউটি অফিসার এএসআই মুরাদ হোসেন জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান স্যারের কাছে গোপন খবর আসে একটি পিকআপ গাড়িতে বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল নিয়ে বেনাপোল বাজার হয়ে যশোরের দিকে যাচ্ছে।

এমন সংবাদে ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান স্যারের নেতৃত্বে এসআই রোকনুজজামান ও এএসআই মাসুম পারভেজ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে যশোর বেনাপোল রোডের পাশে অবস্থিত বেনাপোল ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও পিকআপ গাড়িটি আটক করেন ।এ মাদক পাচারের সাথে আর কারা জড়িত আছে তাদের নাম বাহির করার জন্য আটক আসামীকে ব্যাপক জিগাসা করা হচ্ছে বলে জানান পুলিশ।
এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান আটক করছে।তিনি বলেন মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৯/১১ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন