১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১০:৫৭

শিরোনাম
একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন

ভারতের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, শীর্ষ জেনারেল নিহত

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১

  • শেয়ার করুন

তামিল নাড়ু রাজ্যে কনোর অঞ্চলে ভারতের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তার কর্মী এবং পরিবারের সদস্যরা ছিলেন বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। এতে মোট ১৪ আরোহী থাকার কথা নিশ্চিত হওয়া গেছে।

সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন আর চার জনকে মারাত্মক দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হতাহতদের বিস্তারিত এখনও জানা যায়নি। জেনারেল বিপিন রাওয়াতের অবস্থা সম্পর্কেও কিছু জানা যায়নি।

সুলুর সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই হেলিকপ্টারটি নিলগিরিতে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি ওয়েলিংটন প্রতিরক্ষা ঘাঁটির দিকে যাচ্ছিলো।

স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ধ্বংসস্তুপ থেকে ধোঁয়া উড়ছে এবং উদ্ধারকারীরা কাজ করছেন। তবে আগুন ও ধোঁয়ার কারণে উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে।
ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) এট টুইট বার্তায় নিশ্চিত করেছে হেলিকপ্টারটিতে চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত ছিলেন। এর আগে বুধবার (৮ ডিসেম্বর) সকালে দিল্লি থেকে এক ফ্লাইটে সুলুরে পৌঁছান।

আইএএফ এর টুইট বার্তায় বলা হয়েছে, ‘সিডিএস বিপিন রাওয়াতকে বহনকারী আইএএফ এর একটি এমআই-১৭ভি৫ হেলিকপ্টার তামিল নাড়ুর কনোরের কাছে দুর্ঘটনায় পড়েছে। দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, সেনাপ্রধান হিসেবে অবসর নেওয়ার পর ২০১৯ সালে ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে নিয়োগ পান ৬৩ বছর বয়সী জেনারেল বিপিন রাওয়াত। এছাড়াও তিনি নবগঠিত ডিপার্টমেন্ট অব মিলিটারি অ্যাফেয়ার্সের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন