৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১:৩৩

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

ভারতে ওমিক্রন রোগীর সংস্পর্শে আসা পাঁচ জন করোনা পজিটিভ!

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১

  • শেয়ার করুন

ভারতের কর্নাটকে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত দুই ব্যক্তির খোঁজ মিলেছে। তাদের মধ্যে রয়েছেন ৪৬ বছরের এক ভারতীয় আর ৬৬ বছরের এক বিদেশি। ওমিক্রনে আক্রান্ত ওই ভারতীয়ের সংস্পর্শে মোট ২১৮ জন এসেছেন। ওই ২১৮ জনের মধ্যে পাঁচ জন কোভিডে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

হাসপাতাল সূত্রের খবর, গত ২২ নভেম্বর ওই ব্যক্তির কোভিড রিপোর্ট পজিটিভ আসে। জ্বর আর শরীর ব্যথার মতো সামান্যই উপসর্গ ছিল তার। কোভিড পরীক্ষায় সিটি ভ্যালু কম থাকায় তার নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। ২২ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। এরপর ২৫ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তিন দিনের মধ্যেই সুস্থ হয়ে ২৭ নভেম্বর বাড়ি ফিরে যান তিনি।

এরই মধ্যে ‘কনট্যাক্ট ট্রেসিং’ করে দেখা গেছে, ওই ব্যক্তির সরাসরি সংস্পর্শে এসেছেন ১৩ জন। আর পরোক্ষভাবে সংস্পর্শে এসেছেন ২০৫ জন। হাসপাতালের তরফে জানা গেছে, ওই ব্যক্তির প্রত্যক্ষ সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে দুই জন কোভিডে আক্রান্ত হয়েছেন। পরোক্ষভাবে যারা সংস্পর্শে এসেছেন, তাদের মধ্যেও তিন জনের শরীরে কোভিডের উপস্থিতি মিলেছে।

ওই পাঁচ জন ওমিক্রনে আক্রান্ত কি না, সেটি অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি। জিনোম সিকোয়েন্সিং করে তা দেখা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই পাঁচ জনকে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। সূত্র: আনন্দবাজার।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন