২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,ভোর ৫:২৫

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১

  • শেয়ার করুন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শুক্রবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখে এসে মওলানা ভাসানীর দুই মেয়ে সাংবাদিকদের কাছে এ কথা জানান।

মওলানা ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী বলেন, আমি খালেদা জিয়াকে দেখতে সিসিইউতে গিয়েছিলাম। তিনি খুবই দুর্বল, আস্তে করে আমার সঙ্গে কথা বলেছেন।

খালেদা জিয়া তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ভাসানীর নাতি মাহমুদুল হক সানু বলেন, বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর পরিবারের পক্ষ থেকে আমরা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে দেখার জন্য হাসপাতালে এসেছি।

তার চিকিৎসকরা বলেছেন, তিনি এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আছেন। দেশে তার জন্য আর কোনো চিকিৎসার ব্যবস্থা বা সুযোগ নেই।
বিদেশে উন্নত চিকিৎসাই এখন একমাত্র ভরসা।
তিনি বলেন, ইতোমধ্যে দেশের প্রথিতযশা চিকিৎসক ডা. জাফরউল্লাহ চোধুরীসহ জাতীয় নেতারা খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু সরকার রহস্যজনকভাবে ওই আহ্বান নাকচ করে অমানবিক আচরণ করে চলছে।

মজলুম জননেতা মওলানা ভাসানী আজীবন মজলুমের পক্ষে লড়াই করেছেন। যেখানে অন্যায় সেখানেই তিনি ছিলেন প্রতিবাদী কণ্ঠ। পাকিস্তান সরকারের ফাঁসির দড়ি থেকে তিনি যেমনিভাবে শেখ মুজিবুর রহমানকে মুক্ত করেছিলেন। তেমনি দেশের গণতান্ত্রিক সংগ্রামের অসংখ্য নেতা-কর্মীকে নিপীড়নের হাত থেকেও তিনি রক্ষা করেছিলেন।

তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য মওলানা ভাসানীর পরিবারের পক্ষ থেকে আমরা সরকারের কাছে আমাদের জোর দাবি জানাচ্ছি।

এসময় ভাসানীর পরিবারে সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাসানীর বড় মেয়ে রিজিয়া ভাসানী, হাবিব হাসান মনার, নাতনি সুরাইয়া সুলতানা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন