২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সন্ধ্যা ৬:৩০

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

খুলনায় অস্ত্রসহ আশিক বাহিনীর সদস্য গ্রেফতার

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী আশিক বাহিনীর সদস্য জনিকে (২২) গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি।

তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি দু’নলা বন্দুক ও দশ রাউন্ড শটগানের গুলি উদ্ধার হয়েছে।

এসআরবি জানায়, ১ নভেম্বর রাত দেড়টার দিকে এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি, খুলনার সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দু’নলা বন্দুক এবং দশ রাউন্ড শটগানের গুলিসহ আশিক গ্রুপের শুটার জনি (২২), পিতা: মৃত জাহিদ হাসান, সাং: চানমারি বাজার, থানা ও জেলা: খুলনাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা, হত্যাচেষ্টাসহ চারটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কেএমপি, খুলনার সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক হস্তান্তর করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন