২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১:৫৩

শিরোনাম
খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম

তিন বছর পর দেশে ফিরল একই পরিবারের ৮ নারী-পুরুষ ও শিশু।

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।

ভারতে পাচার হওয়া একই পরিবারের শিশুসহ আট নারী-পুরুষকে তিন বছর পর হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। এদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন।
ফেরত আসা নারী-পুরুষ ও শিশুরা হলেন, বরিশাল জেলার স্মরণখোলা উপজেলার নীলবুনিয়া গ্রামের মোহাম্মদ শেখ, নুসরাত জাহান, নুর মিয়া শেখ, রহিমা বেগম, জামিলা শেখ, ছেলে রেজাউল শেখ,বাইজিদ ইসলাম ও কাজল শেখ। এরা প্রত্যেকে একই পরিবারের সদস্য।
জানা গেছে, অভাবের কারণে দালালের খপ্পরে পড়ে তিন বছর আগে অবৈধ পথে ভারতের গোয়া গিয়েছিলেন তারা। সেখানকার পুলিশ তাদের আটক করে পুলিশ হেডকোয়ার্টারে নিজেদের হেফাজতে রাখে। পরে দু‘দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বিশেষ ট্রাভেল পারমিটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহম্মেদ একই পরিবারের আটজন নারী-পুরুষ ও শিশু ফেরত আসার বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করবেন বলে জানান তিনি।
জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার এবিএম মুহিত হোসেন জানান, ফেরত আসাদের যশোর নিয়ে নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে পরিবারের কাছে তুলে দেওয়া হবে। #
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১১/১১/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন