৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৮:৩২

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

বাগেরহাটে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১

  • শেয়ার করুন

বাগেরহাটের কচুয়ায় নিখোঁজের দুইদিন পর মাদ্রাসা ছাত্র মেহেদী হাসানের (২৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার সকালে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মেহেদী হাসান (২৫) মাধবকাঠি মাদ্রাসার অনার্স প্রথম বর্ষের ছাত্র ও টেংরাখালী গ্রামের মনিরুল ইসলাম মনির ছেলে।

কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম জানান, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার টেংরাখালী গ্রামের নতুন বাজার এলাকায় নিজের কম্পিউটারের দোকান থেকে মেহেদী হাসান নিখোঁজ হয়।
পরে তাকে না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে শনিবার সকালে কচুয়া থানায় একটি সাধারন ডায়েরি করা হয়। রবিবার সকালে এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন