৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১১:০৯

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

দুদ‌কের মামলায় খুমেক হাসপাতালের সাবেক হিসাব রক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১

  • শেয়ার করুন

খুলনার সিভিল সার্জন অফিস ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত হিসাব রক্ষক এসএম গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ১ কোটি ১১ লাখ ৮৯ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ অক্টোবর) খুলনা মহানগর বিশেষ আদালতের বিচারক মো: শহিদুল ইসলাম গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে তাকে গ্রেপ্তার করতে না পারলে বাড়ির মালামাল ক্রোকের নির্দেশ দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনার সিভিল সার্জন অফিস ও হাসপাতালের হিসাব রক্ষকের দায়িত্বে থাকাকালে এসএম গোলাম কিবরিয়া বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করেন। এ কারণে দুদক তার বিরুদ্ধে দুর্নীতি দমন অপরাধ ২৭/১ ধারা ও মানি লন্ডারিং আইনের ২০১২ সালের ৪ (২) ধারা অনুযায়ী ১ কোটি ১১ লাখ ৮৯ হাজার টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও উক্ত আয়ের উৎস গোপন করার উদ্দেশ্যে সম্পত্তি হস্তান্তরের অভিযোগে মামলা করে। মামলার বাদী দুদকের উপ-সহকারী পরিচালক ফয়সাল কাদের। মহানগর বিশেষ আদালতের মামলা নং- ১/২১ (৩১-০১-২১)।

আদালতের পিপি খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মহানগর বিশেষ আদালতে মামলার শুনানি শেষে গোলাম কিবরিয়াকে গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে আদেশ তামিল না হলে তার বাড়ির মালামাল ক্রোকের নির্দেশ দেয়া হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন