২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:৪৯

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

জামিন নামঞ্জুর, ফের কারাগারে মামুনুল হক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১

  • শেয়ার করুন

খুলনায় বিস্ফোরকদ্রব্য আইন মামলায় হেফাজত নেতা মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার বেলা ১১টার দিকে মামুনুল হককে কারাগার থেকে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম আশিকুর রহমানের আদালতে হাজির করা হলে তিনি এ আদেশ দেন। এর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ শামীম আহমেদ পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকালে বিস্ফোরকদ্রব্য আইন ও পুলিশের ওপরে হামলা করে আহতের মামলায় হেফাজত নেতা মামুনুল হককে খুলনা আদালতে হাজির করা হয়। অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তাকে কড়া পুলিশি নিরাপত্তায় হাজির করা হয়।

গত শুক্রবার বিকাল ৪টা ৫০ মিনিটে কাশিমপুর কারাগার থেকে কঠোর পুলিশ পাহারায় খুলনা জেলা কারাগারে আনা হয় তাকে।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে খুলনা মহানগরীর পাওয়ার হাউস মোড় এলাকায় বোমা বিস্ফোরণ ও পুলিশের ওপরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন এসআই আলমগীর কবীর (বর্তমান পুলিশ পরিদর্শক), যা মামলা নং ২৩ (এসটিসি ৭০/১৫)।

এর পর এসআই মোক্তার হোসেন ২০১৫ সালে আদালতে চার্জশিট দাখিল করেন। আজ এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন নির্ধারণ ছিল। আদালতের কার্যক্রম শেষে তাকে ফের ঢাকায় কারাগারে নেয় হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন