৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৭:৩৪

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

মোংলায় আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৪

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১

  • শেয়ার করুন

বাগেরহাটের মোংলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার কচুবুনিয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মনির শিকদার, ওবায়দুল শিকদার, মালেক, মোকসেদুল, অলি মৃধা, কবির মল্লিক, লাভলু শিকদার, জামাল খন্দকার, সুমন, সাখাওয়াত, কামাল শিকদার, রাসেল শিকদার, মজিবর হাজী, আজিজুল শিকদার।

আহতদের মধ্যে মনির শিকদার ও রাসেল শিকদারকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বর এমরান বিশ্বাস ও পরাজিত প্রার্থী আউয়াল জমাদ্দারের সমর্থকদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ১৪ জন আহত হন।

এ ঘটনায় আউয়াল জোমাদ্দার ও এমরান বিশ্বাস একে অপরকে দোষারোপ করেন। তারা বলেন, নির্বাচনে ভোট দেওয়া না দেওয়া নিয়ে বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন