১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ২:৫১

শিরোনাম
খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার

কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১

  • শেয়ার করুন

উত্তরপ্রদেশের লখিমপুর খিরিতে ৪ কৃষককে হত্যার প্রতিবাদে লখিমপুরের উদ্দেশে যাচ্ছিলেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীসহ আরও অন্যান্য নেতারা। তবে খিরিতে যাওয়ার আগেই কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ অক্টোবর) ভারতের গণমাধ‌্যমে এ তথ‌্য জানানো হয়েছে।
পুলিশ গৃহবন্দি করে রেখেছিল উত্তরপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদককে। রোববার রাতে লখনউ থেকে লখিমপুর খিরির উদ্দেশ্যে রওনা হন প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা। কংগ্রেসের দাবি, তারপরেই হরগাঁও থেকে আটক করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। পুলিশ প্রিয়াঙ্কার গাড়ি আটকানোর পর পায়ে হেঁটেই লখিমপুরের দিকে রওনা হন প্রিয়াঙ্কা। দফায় দফায় লখিমপুর যাওয়ার পথে বাধা দেওয়া হয়। অন্যদিকে, পুলিশের দাবি, লখনউ থেকে আটক করা হয়েছে প্রিয়াঙ্কাকে।

গতকাল ৩ অক্টোবর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয়ের ছেলের গাড়ির ধাক্কায় লখিমপুর খেরি এলাকায় আন্দোলনকারী কয়েকজন কৃষকের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। তবে এ অভিযোগ অস্বীকার করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র দাবি করেন, ঘটনার সময় তার ছেলে সেখানে উপস্থিত ছিলেন না।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন