৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৮:১৭

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

শার্শার একটি বেসরকারি ক্লিনিক থেকেনবজাতক চুরি।

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল।
যশোরের শার্শার একটি বেসরকারি ক্লিনিক থেকে নবজাতক চুরি হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা ২ টার দিকে উপজেলার নাভারণ বাজারের ‘নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ থেকে শিশুটি চুরি হয়।

নবজাতকের বাবা ঝিকরগাছা উপজেলার মধুখালী গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, আমার স্ত্রী রেক্সোনা খাতুনের প্রসব বেদনা উঠলে মঙ্গলবার দুপুরে নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক
সেন্টারে ভর্তি করা হয়। সেখানে রাত ৯টার দিকে সিজারিয়ানের

মাধ্যমে একটা কন্যা সন্তানের জন্ম হয়। শিশুটিকে নিয়ে বেডে আসার পর অনেকেই তাকে নিয়ে আদর করছিল। মা ও মেয়ে সুস্থ ছিল। বৃহস্পতিবার বেলা ২ টার পর থেকে শিশুটিকে আর পাওয়া যাচ্ছে না।

অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছি না।নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তত্বাবধায়ক আবু সাঈদ হিমন জানান, অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ সন্তান জন্ম দেন

রেক্সোনা খাতুন। শিশুটিকে আমরা তাদের হাতে তুলে দিই।বৃহস্পতিবার দুপুর ২ টার সময় শুনেছি সন্তানটি পাওয়া যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, বিষয়টি শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। জিজ্ঞাসাবাদ করছি। শিশুটি উদ্ধারে থানা ও জেলা গোয়েন্দা পুলিশ চেষ্টা করছে। এ রিপোট লেখা পযন্ত শিশুটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন