৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সন্ধ্যা ৭:২৪

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

ভারত ফেরত যাত্রীদের জন্য তুলে নেয়া হলো কোয়ারেন্টাইন

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল:
বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ফেরত বাংলাদেশি যাত্রীদের জন্য শর্ত শিথিল করা হয়েছে। চার ক্যাটাগরির বাংলাদেশ যাত্রীদের ক্ষেত্রে শর্ত শিথিলের একটি নির্দেশনা রবিবার বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে এসে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রক) অধ্যাপক নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
রোববার থেকে বেনাপোল ইমিগ্রেশন মন্ত্রণালয়ের আদেশ প্রতিপালন করছেন বলে জানিয়েছেন ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান।
পরিপত্রে বলা হয়, ক্যান্সার এবং কিডনি আক্রান্ত কোন রোগী কিংবা গর্ভবতী মহিলা এবং দুই ডোজ টিকা গ্রহণকারী পাসপোর্টযাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দিয়ে সংশ্লিষ্টদের হোম আইসোলেশন নিশ্চিত করতে হবে। তবে এক ডোজ টিকা গ্রহণকারী ব্যক্তিদের ক্ষেত্রে পূর্বের নির্দেশনা অনুযায়ী নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। দেশে ফেরার ক্ষেত্রে প্রত্যেক যাত্রীকে কোলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে দেশে ফেরার ছাড়পত্র এবং ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ সনদ আনতে হবে। এসব না থাকলে আগের নিয়মানুযায়ী ভারত ফেরত প্রত্যেক যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হতো।
দুই ডোজ টিকা গ্রহণকারী যাত্রীদের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন প্রত্যাহার এবং ভারতগামী সাধারণ যাত্রীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পূর্বানুমতি গ্রহণের নিদের্শনা প্রত্যাহার করে গত সপ্তাহে বেনাপোল ইমিগ্রেশনে পত্র প্রেরণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার ভারত ফেরত ক্যান্সার আক্রান্ত যাত্রী নরসিংদীর কান্দিপাড়ার সৌমেন সাহা সরকারের নেয়া এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন। #

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন