৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সন্ধ্যা ৭:২৪

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

২২৭ শ্রমিক ইউনিয়নের বেনাপোল শাখার সেক্রেটারি নির্বাচিত

প্রকাশিত: আগস্ট ২২, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল।
২২৭ শ্রমিক ইউনিয়নের বেনাপোল শাখা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ নজরুল ইসলাম।
২১ই আগষ্ট শনিবার বেনাপোল বাজারাস্ত সোহাগ কাউন্টারে যশোর জেলা কমিটির ১৫ সদস্যের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন আব্দুল ওয়াদুদ। এ সময় উপস্থিত ছিলেন ২২৭ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি আবু হাসান,সেক্রেটারি সেলিম রেজা মিঠু,সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ফুলু,সহ সাংগঠনিক
কামরুল ইসলাম,মুজিবর রহমান।
নির্বাচনে মোঃ নজরুল ইসলাম চাকা প্রতীক নিয়ে ৮৯ ভোট পেয়ে জয়লাভ করেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মনির হোসেন কলস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৫।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম বলেন, আমার এ জয় আমি আমার শ্রমিক ভাইদের কে উৎসর্গ করলাম। তারা যে আশা নিয়ে আমাকে নির্বাচিত করলো আমি তাদের আশা পূরণ করবো এবং সর্বদা শ্রমিক ভাইদের কল্যাণে কাজ করে যাবো। এছাড়াও সুষ্ঠ নির্বাচনের জন্য তিনি যেন জেলা কমিটিকে কৃতজ্ঞতা জানান।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২২/০৮/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন