১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:৪৮

শিরোনাম
একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন

বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে ১৫ কেজি গাঁজাসহ ধান্যখোলা গ্রামের লিয়াকত আটক।

প্রকাশিত: আগস্ট ২২, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল।
যশোরের বেনাপোল ধান্যখোলা গ্রামের বিলপাড়া এলাকা থেকে ১৫ কেজি গাঁজা সহ লিয়াকত হোসেন(৩২)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।শনিবার বিকালে তাকে আটক করা হয়।সে ধান্যখোলা গ্রামের কালু মিয়ার ছেলে।
ডিউটি অফিসার এএসআই চমপা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান স্যারের কাছে গোপন খবর আসে এক মাদক ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমান গাঁজা এনে ধান্যখোলা গ্রামের বিলপাড়া এলাকায় মজুত করেছে।এমন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এসআই সোহেল রানা, এসআই তৌফিকুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা সহ তাকে হাতেনাতে আটক করেন।তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে পাঠানো হবে।
এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান আটক করছে।তিনি ঘোষণা দিয়েছেন মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন