৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সন্ধ্যা ৭:২৪

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

বেনাপোলে পবিত্র আশুরা উপলক্ষে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত ।

প্রকাশিত: আগস্ট ২১, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
বেনাপোল যথাযোগ্য মর্যদায় পবিত্র আশুরা পালিত হয়েছে। এ উপলক্ষে বেনাপোল পৌর এলাকায় ইমাম মাহদী স্মরনে তার অনুসারিরা প্রধান প্রধান সড়ক শোক র‌্যালি করে। এরপর বেলা সাড়ে ৪ টার সময় ইমাম মাহদী স্মরনে আলোচনা সভা হয়।

শুক্রবার বেনাপোল পৌর বিয়ে বাড়ি  শার্শা ইমাম মাহদী (আঃ) ফাউন্ডেশন  এর আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার  উপদেষ্টা ইকবাল হোসেন শান্তি, শার্শা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান,আনোয়ারুল ইসলাম,মোরাদ হোসেন, রিয়াদ হোসেন, আয়ুব আলী মাস্টার প্রমুখ।

বক্তারা বলেন রমজানের পর অন্যতম শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ রোজা হলো আশুরার রোজা। মহররমের ১০ তারিখ হলো আশুরা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার অনেক আগে থেকে মক্কায় অবস্থানকালীন সময়েও মহররমের ১০ তারিখ আশুরার রোজা রাখতেন। আশুরার রোজাসহ মহররম মাসে ছয়টি রোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ। কোন কোন দিন এ রোজা রাখবেন মুমিন মুসলমানগন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

উল্লেখ্য ইমাম হুসাইন এর শোক র‌্যালি ও আলোচনা সভায় পুরুষের পাশাপাশি নারীরাও উপস্থিত ছিলেন।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২১/০৮/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন