১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ২:৫২

শিরোনাম
খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার

খুলনার তিন হাসপাতালে করোনায় আরও ৫ জনের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১

  • শেয়ার করুন

খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) পৃথকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে তিনজন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ও খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন করে রোগীর মৃত্যু হয়েছে।

তবে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এ সময়ে কারো মৃত্যু হয়নি।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে কর্তব্যরত ডা. সুহাস রঞ্জন বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন