২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ১১:১৫

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনায় নারীকে ২ বার টিকা পুশের অভিযোগ

প্রকাশিত: আগস্ট ৭, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোটারঃ
খুলনায় জহুরা বেগম নামে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধাকে দুইবার করোনার টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর সাড়ে ১১ টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার হাফিজুর রহমান ঈদগাহ ময়দান টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জহুরা বেগম ময়লাপোতা কেসিসি স্টাফ কোয়ার্টারের বাসিন্দা এবং মৃত মুনসুর খাঁর স্ত্রী।
দুপুরে নিজ বাসায় বসে জহুরা বেগম বলেন, ভ্যাকসিন নিতে গেলে প্রথমে টিকাদানকারী আমার বাম হাতে টিকা দেন। চলে আসার সময় আমার পরিচিত রুবেল নামে এক যুবক ডাক দিয়ে চেয়ারে বসায়। এরপর আরেকজন টিকাদানকারী আমাকে আবার টিকা পুশ করে। আমি জানতাম না একদিনে ২টা নাকি ১টা টিকা দেওয়া যায়।
তিনি আরও বলেন, টিকাদান কেন্দ্র থেকে বেরিয়ে ২ বার টিকা দেয়ার বিষয়টি সোবহান, কালাম মোল্লা ও মসজিদের হুজুরকে জানাই। হুজুর আমাকে এ কথা কাউকে বলতে নিষেধ করেন।
জহুরা বেগম বলেন, এখন আমার মাথা ঘুরাচ্ছে, বুক কাঁপছে।
জহুরা বেগমে ছেলে খুলনা সিটি করপোরেশনের কঞ্জারভেন্সি শাখার গার্বেজ ট্রাকচালক রফিক খাঁ জানান, তার মাকে দুইবার ভ্যাকসিন দেওয়া হয়েছে। এখন এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
এ ব্যাপারে খুলনা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আবদুল্লাহ বলেন, তিনি বিষয়টি শোনার পর স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদারকে খোঁজখবর নিতে বলেছেন।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনার সত্যতা আছে কিনা সে ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। এ ব্যাপারে টিকা গ্রহীতা, ওয়ার্ড কাউন্সিলর, টিকাদানকারী ও সুপারভাইজারের সাথে তিনি কথা বলবেন বলেও জানান তিনি।
ওই ওয়ার্ডের কাউন্সিলর মো. হাফিজুর রহমান বলেন, ওই নারী ২ বার টিকা দেওয়ার কথা বলেছেন। কিন্তু তিনি টিকাদানকারী ও সুপারভাইজারের সাথে কথা বলেছেন। তারা বলেছে কাউকেই ২ বার টিকা দেওয়া হয়নি। এছাড়া ওই কেন্দ্রে ২০০ জনকে টিকা দেয়া হয়েছে। টিকা ঘাটতি পড়েনি। কাউকে ২ বার টিকা দেওয়া হলে তো একটা টিকা ঘাটতি থাকত।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন