৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৬:৩৭

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

করোনাভাইরাস: বাংলাদেশকে ‘লাল’ তালিকায় অন্তর্ভুক্ত করলো যুক্তরাজ্য

প্রকাশিত: আগস্ট ৬, ২০২১

  • শেয়ার করুন

তথ্য অনলাইন ডেস্কঃ করোনাভাইরাসের বিস্তার রোধে আন্তর্জাতিক ভ্রমণের লাল তালিকায় বাংলাদেশসহ বিশ্বের ৫৯টি দেশকে অন্তর্ভুক্ত করছে যুক্তরাজ্য। লাল তালিকায় থাকা দেশগুলোতে যুক্তরাজ্যের নাগরিকদের ভ্রমণে বিধি-নিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। বুধবার দেশটির সরকারি ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকায় বাংলাদেশ থেকে গেলেও বাদ পড়েছে ভারত, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। লাল থেকে বাদামি তালিকায় ঠাঁই পেয়েছে ওই চার দেশ। এর ফলে এই দেশের নাগরিকরা যুক্তরাজ্য সফর করতে পারবেন। তবে তাদেরকে যুক্তরাজ্যে যাওয়ার তিন দিন আগে করোনা শনাক্ত পরীক্ষা করতে হবে এবং দেশটিতে পৌঁছার পর ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া পৌঁছার দুই থেকে আট দিনের মধ্যে করোনা শনাক্ত পরীক্ষা করতে হবে।

লাল তালিকায় থাকা দেশগুলোর প্রসঙ্গে বলা হয়েছে, গত ১০ দিনের মধ্যে এই তালিকাভুক্ত দেশগুলোতে যারা থাকবেন তারা কোনোভাবেই যুক্তরাজ্য ভ্রমণ করতে পারবেন না। তবে ব্রিটিশ ও আইরিশ এবং যুক্তরাজ্যে যাদের বসবাসের অনুমতি আছে তারা লাল তালিকাভুক্ত দেশ থেকে ব্রিটেন ভ্রমণ করতে পারবেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন