২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৩:১৫

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় বৃদ্ধ পিতা-মাতাকে রাস্তায় ফেলে গেলেন সন্তানেরা; দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১

  • শেয়ার করুন

পাইকগাছায় বৃদ্ধ পিতা মাতাকে রাস্তায় ফেলে গেলেন চার সন্তান।এ এক ভয়ঙ্কর নিষ্ঠুরতা ও নির্মমতা!

সোমবার রাতে এমন ঘটনা ঘটে। খবর পেয়ে ছুটে গেলেন উপজেলা সুযোগ্য ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেনকে দ্রুত ঘটনাস্থলে পাঠান তিনি । প্রশিক্ষক আলতাফ হোসেন ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেনকে সাথে নিয়ে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। খুঁজে বের করেন চার ছেলেকে। ঘটনাটি ঘটেছে উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে।
গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় বহু লোকের উপস্থিতিতে চার ছেলেকে ডেকে ঘটনার বিস্তরিত শোনেন ইউএনও। পরে বড় ছেলে রওশন গাজীর জিম্মায় বৃদ্ধ পিতা মেছের আলী গাজী (৯৮) ও মাতা সোনাভান বিবি (৮৬)কে রেখে বাকি তিন ছেলে মতলেব গাজী, মশিয়ার গাজী ও মোশাররফ গাজীকে আইনি পদক্ষেপ নিতে থানায় সোপর্দ করেন ।
এদিকে বৃদ্ধ পিতা মাতার জন্য বালতি, জগ, মগ, গামছাসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের একটি সেট এবং একমাসের খাবার দিলেন মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
এই বৃদ্ধ পিতা মাতার খাদ্য, চিকিৎসা, পোশাকসহ যাবতীয় ব্যয়ভার এখন থেকে উপজেলা প্রশাসন স্থানীয় চেয়ারম্যান এর মাধ্যমে বহন করবে বলে ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন