৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৬:৩৯

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

ভারতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

প্রকাশিত: জুলাই ২৫, ২০২১

  • শেয়ার করুন

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ভারতের বেশ কিছু অঞ্চলে। আজ রবিবার স্থানীয় সময় রাত আটটা নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠে উত্তর-পূর্ব ভারতের দার্জিলিং, সিকিমে ও গ্যাংটক! রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। যদিও আচমকা কেঁপে ওঠায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পাহাড়বাসীর মধ্যে।

জানা গেছে, পূর্ব সিকিমের কাছে কম্পনের উৎপত্তিস্থল। রাজধানী গ্যাংটক থেকে ১২ কিলোমিটার পশ্চিমে এর কেন্দ্র। সেখান থেকেই কেঁপে উঠেছে মাটি। ভারতীয় গণমাধ্যম বলছে, রবিবার সাড়ে ৮টা নাগাদ আচমকা কেঁপে ওঠে দার্জিলিং, সিকিমের পার্বত্য অঞ্চল। প্রায় ৫ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। পাহাড়ের বাসিন্দারা বেশ ভালই তা টের পেয়েছেন।

সূত্র : জি নিউজ ও নিউজ ১৮।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন