৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৪:০৫

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

খুলনায় করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ১৭, ২০২১

  • শেয়ার করুন

এম এ আলী, স্টাফ রিপোর্টার: খুলনার দুই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে ও উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৬ জন করোনায় ও একজন উপসর্গে এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে। তবে শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে ও খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। শুক্রবার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় খুলনার চারটি হাসপাতালে ১৩ জনের মৃত্যু হয়েছিল।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে একজন মিলে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২০০ জন। যার মধ্যে রেড জোনে ১৩৬ জন, ইয়ালো জোনে ২৪ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৮ জন। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ২৯ জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন খুলনার নগরীর শেখপাড়ার মাহামুদা খানম (৫৯), দিঘলিয়া উপজেলার দেয়াড়ার সাহিদা বেগম (৫৫), নড়াইলের লোহাগড়ার জোগিয়া গ্রামের শেখ আবুল হোসেন (৮৫) ও যশোর সদরের জাকির হোসেন (৫৭)। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরো ১০৩ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছেন ডাঃ প্রকাশ দেবনাথ। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৪ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২ জন।
খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কারো মৃত্যু হয়নি। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৫৬ জন, তার মধ্যে ২৪ জন পুরুষ ও ৩২ জন মহিলা। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।
অন্যদিকে, গতকাল খুমেক ল্যাবে ৬৩২টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে খুলনার ৪৬১জন। এ পরীক্ষায় সর্বমোট ২০০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। এরমধ্যে খুলনার ১৪৯, বাগেরহাটের ৩০, যশোরের ১৪, নড়াইলের ২, সাতক্ষীরা, ঢাকা ও বরিশালের একজনের করে করোনা শনাক্ত হয়েছিল।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন