৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৩:৫৯

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

যশোরের শার্শায় জমি নিয়ে বিরোধ বড় ভাই হত্যা করলো ছোট ভাইকে,বড় ভাই আটক।

প্রকাশিত: জুলাই ১২, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল।
যশোরের শার্শা জীরনগাছা গ্রামে জমি জায়গা বিরোধ নিয়ে বড় ভাই ছোট ভাই জসিম উদ্দিন(৩০) কে রাতে ঘুমানো অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।রবিবার রাতে তাকে হত্যা করা হয়।
হত্যার পর বড় ভাই এলাকাবাসীর কাছে প্রচার করে বলে ছোট ভাইয়ের বিভিন্ন রোগ ছিল এ জন্য উঠানে পড়ে গিয়ে মারা গেছে।পরে তাকে দাফন দেওয়া হয়।বিষয়টি নিয়ে এলাকার সকলের মূখে ছড়িয়ে পড়ে যে বড় ভাই তাকে হত্যা করেছে।জসিম উদ্দিন শার্শা থানার উলাশী ইউনিয়নের জীরনগাছা গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।
এক পর্যায়ে প্রশাসনের কানে চলে যায়।পরে নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান,শার্শা থানার ওসি মোঃবদরুল আলম ঘটনা স্থলে গিয়ে বড় ভাই আব্দুর রউফ তার স্ত্রী লিপি খাতুন ও মেয়ে সানজিদা কে জিজ্ঞাসার জন্য থানায় নিয়ে আসে।
এএসপি জুয়েল ইমরান তাদেরকে ব্যাপক জিজ্ঞাসা করলে বড় ভাই রউফ এর নিকট থেকে সব তথ্য বেড়িয়ে আসে।রউফ এর স্ত্রী ও মেয়ে জড়িত না থাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান,উলাশী ইউনিয়নের জীরনগাছা গ্রামে বড় ভাই ছোট ভাইকে হত্যা করেছে তার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে নিহত বোন মৌসুমী আক্তার সুমি বাদী হয়ে থানায় মামলা করেছেন ।মামলা নং ৮, তারিখ ১১/০৭/২১ ইং।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১২/০৭/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন