৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৬:৩৮

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

জিম্বাবুয়েকে পর্যুদস্ত করে বাংলাদেশের বড় জয়

প্রকাশিত: জুলাই ১২, ২০২১

  • শেয়ার করুন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ২৫৬ রানে অল আউট করে ২২০ রানের বড় ব্যবধানে জিতেছে টাইগাররা।
তিন উইকেটে ১৪০ রান নিয়ে পঞ্চম তথা শেষদিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। প্রথম ঘণ্টা ঠিকঠাক কাটিয়ে দেন দুই ব্যাটসম্যান ডিওন মেয়ার্স ও ডোনাল্ড টিরিপানো। তবে এরপরই মিরাজ ও তাসকিনের আক্রমনে দিশেহারা হয়ে যায় তারা।

এই দুই বোলার মাত্র ১৯ বলের মাঝে শিকার করেন ৪ উইকেট। মেয়ার্স ২৬ রান করলেও টিমিসেন মারুমা ও রয় কাইয়া রানের খাতা খুলতে পারেননি। রেগিস চাকাভা করেন ১ রান।

এরপর ম্যাচ হার ঠেকাতে আপ্রাণ লড়াই করেন টিরিপানো ও নাউচি। তবে তাদের প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। লাঞ্চের পরই নাউচিকে ১০ রানে ফেরান তাসকিন। এরপর একপ্রান্তে লড়ে যাওয়া টিরিপানোকে আউট করেন এবাদত হোসেন।
নাগাভাকে বোল্ড করার মাধ্যমে জিম্বাবুয়ের শেষ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। এটি ইনিংসে তার চতুর্থ উইকেট। এছাড়া তাসকিনও চার উইকেট শিকার করেন।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪৬৮ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ২৮৪ রান তুলে ডিক্লেয়ার করে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ২৭৬ রান করেছিল জিম্বাবুয়ে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন