৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৩:১৩

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

খুলনায় দুস্থদের পাশে সেনাবাহিনী

প্রকাশিত: জুলাই ৭, ২০২১

  • শেয়ার করুন

এম এ আলী, স্টাফ রিপোর্টারঃ খুলনা জেলায় করোনায় কর্মহীন, দুস্থ ও শ্রমজীবী জনগোষ্ঠীর মাঝে খাদ্যসহায়তা বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে সেনাবাহিনী। বুধবার (০৭ জুলাই) দুপুরে সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে ২৪ নম্বর ওয়ার্ডের নিরালা আর্দশ বিদ্যালয় প্রাঙ্গণে ৬০০ পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হয়।
খাদ্যসহায়তার মধ্যে ছিল জনপ্রতি পাঁচ কেজি চাল, দুই কেজি মসুর ডাল, তিন কেজি আলু, দুই লিটার তৈল, এক কেজি লবণ ও দুই কেজি চিনি। পর্যায়ক্রমে খুলনা জেলায় প্রায় চার হাজার পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হবে।
খাদ্যসহায়তা বিতরণে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী যশোরের ১০৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমান। ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমান বলেন, সেনাবাহিনী করোনার এই ক্রান্তিকালে সরকারি নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে সেনাপ্রধানের নির্দেশনায় সহায়তা দিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, এরই ধারবাহিকতায় ‘অপারেশন কোভিড শিল্ড পর্ব-২’ এর অংশ হিসেবে ৫৫ পদাতিক ডিভিশন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছে। মূলত করোনার সময় সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিই এই টহলের প্রধান উদ্দেশ্য।
পাশাপাশি সেনাবাহিনীর নিজস্ব তহবিল থেকে অর্থ সংকুলান করে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাবার, পানীয়, জরুরি চিকিৎসাসেবা ও বিশুদ্ধ পানি সরবরাহসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
বিতরণকালে লে. কর্নেল মির্জা আহমেদ ইসতিয়াক হাসান, মেজর এএইচএম নাজমুল হাসান, খুলনার উপপুলিশ কমিশনার এহসান শাহ, খুলনার জাতীয় মহিলা সংস্থার চেয়ারপারসন রুনু ইকবাল, খুলনা প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সেনাবাহিনী যশোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমান খুলনা সেন্ট যোশেফস উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধন করেন এবং বিভিন্ন চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন