৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৬:৩৮

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

ফের চালু হলো ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্র

প্রকাশিত: জুলাই ৪, ২০২১

  • শেয়ার করুন

তথ্য ডেস্কঃ ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্র আবারও চালু হয়েছে। প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রটিকে আবার চালু করা হয়েছে। শনিবার ইরানের সরকারি আন্তর্জাতিক সম্প্রচার রেডিও নেটওয়ার্কের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

ইরানের রাষ্ট্র পরিচালিত বিদ্যুৎ সংস্থা তাভানিরের মুখপাত্র মোস্তাফা রাজাবি মাশহাদির বরাত দিয়ে আইআরআইবি বলছে, মেরামত শেষে বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্র আবারও চালু হয়েছে। এর ফলে সেখান থেকে ইরানের জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে।

২১ জুন ইরানের পরমাণু শক্তি সংস্থার জনসংযোগ বিভাগ এক বিবৃতি প্রকাশ করে বলেছিল, বুশেহর পরমাণুকেন্দ্রে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা সারিয়ে তুলতে কয়েক দিন লাগবে। এ কারণে সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ আপাতত বন্ধ থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন