১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:১৫

শিরোনাম
একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন

বেনাপোল গাতীপাড়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি আহত ৭,

প্রকাশিত: জুন ২৭, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
বেনাপোল পোর্ট থানার আওতাধীন গাতীপাড়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারিতে গুরুতর আহত ৭ জন।তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।রবিবার বিকালে গাতীপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

আহতরা হলো জামাল (৪৫)পিতা আলীহিম,ঝনটু (২৫)পিতা আলীহিম,রায়হান (২০)পিতা জাহাঙ্গীর,মোঃ রাইটার (৫০)পিতা টাংরা মিয়া,শাহজাহান ফকির(৪৮)পিতা দুঃখে ফকির,শুভ আহমেদ(১৮)পিতা আঃ রহিম ও জুয়েল (২১) পিতা বরকত আলী। উভয়ের গ্রাম গাতীপাড়া।দুই গ্রুপের খেলায় ও মারামারিতে নেতৃত্ব দিয়েছেন নাজমুল ও মন্টু মিয়া বলে জানিয়েছেন এলাকাবাসী।সরেজমিনে ঘটনা স্থলে গিয়ে দেখা যায় এলাকা উত্তেজনা বিরাজ করছে।পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন।
বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ জানান গাতীপাড়া গ্রামের ফুটবল খেলা নিয়ে মারামারি হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়েছিল।আহতদের হাসপাতালে নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৭/০৬/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন