১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:০৩

শিরোনাম
একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন

বেনাপোল স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড কর্তৃক গরীব,অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন।

প্রকাশিত: জুন ১২, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
মহামারি করোনা ভাইরাসের ভেতর গরীব,অসহায় ও দুঃস্থদের মাঝে চাউল,ডাল,আলু,সোয়াবিন তেল, লবন ও সাবান বিতরণ করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।
শনিবার সকালে বেনাপোল শাখার এস ই ও (ম্যানেজার)সৈয়দ রেফাত নাসের উপস্থিত থেকে ১০০ শত জনের হাতে এ প্রদত্ত খাদ্য সামগ্রী বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত শাখার সহকারী কর্মকর্তা মেজবাহুর রহমান,সহকারী কর্মকর্তা শিমুল কুমার ধর,সহকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মিলন হোসেন,সিএন্ডএফ ব্যবসায়ী আবুল হোসেন শিকদার,সিএন্ডএফ ব্যবসায়ী রুমেন আহসান হাবিব বাপ্পি।
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড বেনাপোল শাখার এস ই ও (ম্যানেজার)সৈয়দ রেফাত নাসের বলেন,মহামারি করোনা ভাইরাসের ভেতর গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে ১০কেজি চাউল,৫ কেজি আলু,২ কেজি ডাউল,১ কেজি তেল,১কেজি লবন, ১ টি সাবান ও ১ ব্যাগ দেওয়া হয়েছে।
সামগ্রী পেয়ে খুশিতে হামিদা খাতুন বলেন এর আগেও এই ব্যাংক থেকে অনেক কম্বল দেওয়া হয়েছে।আজ আমরা খাদ্য সামগ্রী পেলাম। দোয়া করি ব্যাংকের মালিক ও কর্মকর্তাদের জন্য।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১২/০৬ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন