১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৫:১৬

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

টানা ৫ম বারের মতো খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিন

প্রকাশিত: জুন ৭, ২০২১

  • শেয়ার করুন

টানা পঞ্চমবারের মতো খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী আমিনুল হক।

সোমবার (৭ জুন) সভাপতি পদে নির্বাচনে একজন মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন বোর্ড তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করেন।

একইভাবে সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতির দুটি পদে একজন করে মনোনয়নপত্র জমা দেওয়ায় তাদেরও বিনা প্রতিদ্বন্দ্বিতায়নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শরীফ আতিয়ার রহমান, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু ও মোস্তফা জেসান ভুট্টো।

এর আগে গত ৯ মে পরিচালকের ২৪টি পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরিচালকদের ভোটে সোমবার সভাপতি নির্বাচিত হওয়ার কথা ছিলো।

কিন্তু অন্য কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় ভোট হয়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন