৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১:১৫

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

ভারতে পাচার হওয়া এক কিশোর ১৭ মাস জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল

প্রকাশিত: জুন ৪, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল।
ভারতে পচার হওয়া আরাফাত নামে এক কিশোর ১৭ মাস পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে। ভারতীয় ইমিগ্রেশন পুলিশ শুক্রবার বেলা ৫ টার সময় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ফেরত আসা কিশোর চট্রগ্রাম জেলার সাতকানিয় থানার ফারুক আহম্মেদ এর ছেলে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, পাসপোর্ট ভিসা বাদে দালাল চক্রের খপ্পরে পড়ে ভালো কাজের আশায় গত ১৭ মাস আগে ভারতে যায়। এরপর ভারতের মোম্বাইয়ে সে পুলিশের কাছে আটক হয়। পরে আদালতের মাধ্যেমে সে দেশের একটি শেল্টার হোমে ১৭ মাস ছিল। দুই দেশের উচ্চ পর্যায়ের চিঠি চালাচালির এক পর্যায়ে আজ সে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে প্রবেশ করে। তাকে ইমিগ্রেশন এর আনুষ্টানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার এর ফিল্ড অফিসার রোকেয়া বেগম জানান বেনাপোল পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে তাকে যশোর নিয়ে যাওয়া হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৪/০৬/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন