৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১:৩৮

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভিতরে; আহত ১৬

প্রকাশিত: জুন ২, ২০২১

  • শেয়ার করুন

পাইকগাছায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ভিতরে ঢুকে পড়ে। ভিত‌রে থাকা দোকান মালিকের মা ছেলে আহত হয় এবং গাড়ীর যাত্রীসহ মোট ১৬ জন কম‌বেশী আহত হ‌য়ে‌ছেন। তাৎক্ষণিকভাবে সবাইকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার রাত সা‌ড়ে ১২ দি‌কে উপজেলার গদাইপুর ইউনিয়ানের নতুন বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।ঢাকা মে‌ট্রো চ ৮৬৩৫ নং বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে নতুন বাজ‌ারের এক‌টি দোকা‌নের সাটারও দেয়াল ভে‌ঙ্গে ঘ‌রের ভিত‌রে ঢু‌কে প‌ড়ে। এতে ঘ‌রের ভিত‌রে ঘুমিয়ে থাকা দোকান মা‌লিক ক‌নেক অ‌ধিকারীর মা ও ছে‌লে তন্ময় অ‌ধিকারী এবং গাড়ীর যাত্রীসহ মোট ১৬ জন কম‌বেশী আহত হ‌য়ে‌ছেন।

বাস মালিক সমিতির প্রধান ষ্টাটার নিরাপদ অধিকারী জানান, মঙ্গলবার রাত সা‌ড়ে ১২ টার দিকে হেনা ক্লাসিক ঢাকা মেট্র- চ- ৮৬৩৫ গাড়িটি ৩২ জন যাত্রী চুক্তিতে গাড়িটি বরিশাল নিয়ে যাচ্ছিল। পথে মধ্য গদাইপুর ইউনিয়ানের নতুন বাজার মোড়ে পৌছালে ড্রাইবার গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে তম্নয় সুইট নামে দোকানে ঢুকে যায়। এ সময় গড়ীতে থাকা যাত্রীদের মধ্য ১৪ জন ও দোকান মালিকের মা ছেলে আহত হয়। ড্রাইভর ও কন্ডাকটর পালিয়ে যেতে সক্ষম হয়।পুলিশ গাড়িটি জব্দকরে থানা হেফাজতে রেখেছে।
খুলনা জেলা বাস মালিক সমিতির পাইকগাছা লাইন সম্পাদক শেখ জাহিদুল ইসলাম জানান, আমরা গিয়ে দেখেছি, ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি সমঝোতার চেষ্টা করছি।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফি জানান আমি ঘটনাস্থলে যেয়ে গড়িটি জব্দকরে থানা হেফাজতে রেখেছি। মামলার প্রস্তুতি চলছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন