৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ২:১৭

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল জারী হল লাল সতর্কতা, সকাল ১১ টার মধ্যেই ল্যাণ্ডফল হবে ইয়াসের

প্রকাশিত: মে ২৬, ২০২১

  • শেয়ার করুন

প্রবল গতি নিয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস (cyclone yaas)। কলকাতায় আমফানের মত প্রভাব না পড়লেও, ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার বা সর্বোচ্চ ৮৫ কিমি বেগে ঝড়ো হাওয়া বওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে এই সংকটের দিনে ওড়িশা ও পশ্চিমবঙ্গে উপকূল এলাকায় লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

ল্যান্ডফলের আগেই নিজের রূপ দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড় ইয়াস। দুপুরের দিকে ওড়িশায় প্রবেশ করার পূর্বাভাস থাকলেও, তাঁর আগেই সকাল থেকেই ভদ্রক জেলার ধামড়ায় শুরু হয়েছে তাণ্ডবনৃত্য। সমুদ্রের জলচ্ছাস সীমানা পেরিয়ে এলাকায় ঢুকে পড়ছে। বেশকিছু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে।

ঘণ্টায় প্রায় ১২ কিলোমিটার গতিতে দ্রুত ওড়িশার দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। আর কিছুক্ষণের মধ্যেই সকাল ১০ থেকে ১১টার মধ্যে ঘন্টায় ১৩০-১৪০ কিলোমিটার বা সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়বে। তবে বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত রয়েছে সেনা, বায়ু সেনা, নৌসেনা, উপকূলরক্ষী বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ আরও বিভিন্ন বিভাগ।

বাংলায় পরিস্থিতি যাই হোক না কেন, রাত জেগে কন্ট্রোল রুম থেকে রাজ্যের উপর নজরদারী করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিপদের দিনে রাজ্যবাসীর পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। বিপর্যয়ের পূর্বে আগাম সতর্কতার জেরে, কলকাতা বিমানবন্দরে বুধবার সাড়ে ৮ টা থেকে সন্ধে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, দিঘা থেকে ১০০ কিমি, ধামড়া থেকে ৪০ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। ঘণ্টায় প্রায় ১২ কিলোমিটার গতিতে দ্রুত ওড়িশার দিকে এগিয়ে যাচ্ছে ইয়াস। যার ফলে ইতিমধ্যেই দিঘায় এবং ধামড়ায় প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে। বেশকিছু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। অন্যদিকে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে বেশকিছু এলাকায়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন