১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:৪৭

শিরোনাম
একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন

বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ।

প্রকাশিত: মে ১০, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
পবিত্র শবে কদরের সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আজ সোমবার আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ থাকবে।
তবে এ পথে দুই দেশের হাইকমিশন থেকে অনুমতিপত্র নিয়ে স্বাস্থ্যবিধি মেনে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

 আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন সেক্রেটারি সাজেদুর রহমান
তিনি জানান, সোমবার পবিত্র শবে কদরের সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি বানিজ্য সচল হবে।

ইমিগ্রেশনের ইনচার্জ আহসান হাবিব জানান,  আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও করোনা সংক্রমণ রোধে গত ২৬ এপ্রিল থেকে এ পথে নতুন করে পাসপোর্ট যাত্রী যাতায়াত দুই সপ্তাহের জন্য  বন্ধ ছিল।

ভারতে করোনা সংক্রমণের হার  আরও বেড়ে যাওয়ায় পুনরায় আরও দুই সপ্তাহ নতুন পাসপোর্ট যাত্রী যাতায়াতের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সরকার। তবে  যেসব পাসপোর্ট যাত্রীরা ভারত ও বাংলাদেশে আটকা পড়েছেন শুধু তারা দুই দেশের হাইকমিশন থেকে অনুমতিপত্র নিয়ে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১০/০৫/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন