৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১১:২৭

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

বেনাপোল বন্দর দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ।

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১

  • শেয়ার করুন

 

মিলন হোসেন বেনাপোল,
আজ সোমবার সকাল থেকে বেনাপোল স্থল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ হয়ে গেছে। জানাগেছে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের নির্দেশনায় বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ দুই দেশের মধ্যে এই যাত্রী যাতায়াত বন্ধ করে দিয়েছে। উল্লেখ করা যেতে পারে যে, এই সীমান্ত দিয়ে বছরের ৩৬৫ দিনই বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত উভয় দেশের মধ্যে যাত্রী যাতায়াত চলে আসছে। মাঝে গতবছর লকডাউনের সময় কিছু দিনের জন্যে এই সীমান্ত দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ ছিল। তবে উভয় দেশে অবস্থিত উভয়ের হাই কমিশন এর বিশেষ অনুমতি সাপেক্ষে জরুরী ভিত্তিক যাত্রী যাতায়াত করেছে। এবারও তেমনটি হবে বলে জানা গেছে।

জানা গেছে এই বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে রফতানি ও আমদানি পণ্য বানিজ্য অব্যাহত থাকবে। এরকমই সরকারী নির্দেশনা রয়েছে। সকালের দিকে সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে বন্দরের বাইপাস সড়ক দিয়ে ভারত থেকে আমদানি পন্য বাহি ট্রাক ঢুকছে। তবে স্বাভাবিক দিনের তুলনায় পরিমানে কম। রফতানি পণ্যের গাড়িও ঢুকছে। তবে ভারতীয় পণ্য নামিয়ে ফেরত খালি গাড়ি এখোনো তেমন যেতে দেখা যায়নি।

এদিকে সীমান্তের জিরো পয়েন্ট এলাকা ঘুরে দেখা গেল বাংলাদেশের দিকে অবস্থিত আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনালের সামনে ভারতে প্রবেশের অপেক্ষায় কিছু যাত্রীরা ঘোরাফেরা করছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন