২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:৫৩

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনায় সোহাগ পরিবহন হেলপারকে কুপিয়ে হত্যা করে রিকশা চালক,আদালতে স্বীকারোক্তি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোর্টারঃ মদ্যপ অবস্থায় রিকসা ভাড়া না দিয়ে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করায় উত্তেজনাবশত পরিবহন হেলপারকে চুরি দিয়ে আঘাত করে হাসান শেখ নামের এক রিকশা চালক। গুরুতর জখম অবস্থায় পরিবহন হেলপার সাব্বিরকে গাড়ির ভেতর রেখে পালিয়ে যায় হাসান শেখ। পরে অতিরিক্ত রক্তক্ষরণে সাব্বির মারা যায়।
গত শুক্রবার রাতে খুলনা মহানগরীর নবীনগর এলাকা থেকে হাসান শেখকে গ্রেফতার করে পুলিশ। আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) খুলনা মহানগর হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে হত্যাকান্ডের কথা স্বীকার করেন হাসান শেখ। জবানবন্দীর পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার এস আই সুশান্ত দাস জানান, গত শুক্রবার ভোর রাতে নগরীর শিববাড়ি মোড়ে সোহাগ পরিবহনের হেলপার মোঃ সাব্বিরকে বাসের ভেতরে কুপিয়ে হত্যা করা হয়। তার মাথা, ঘাড়, হাতে ধারালো অস্ত্রের আঘাত ছিলো। এ ঘটনায় নিহতের বাবা রকিবুল ইসলাম বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। রাতেই হাসান শেখকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে শিববাড়ি মোড়ে সোহাগ পরিবহনের গাড়ি রেখে নগরীর বার্মাশিল এলাকায় মদ খেতে যায় সাব্বির। পরে একই রিকসায় গাড়ির কাছে ফিরে এসে ভাড়া না দিয়ে রিকসা চালককে গালাগাল শুরু করে সে। অকথ্য ভাষায় গালিগালাজ সহ্য করতে না পারে হেলপারের সঙ্গে রিকসা চালকের হাতাহাতি বেধে যায়। একপর্যায়ে রিকসা সিটের নিচ থেকে ছুরি এনে হেলপারকে কুপিয়ে বাসের মধ্যে ফেলে রেখে যায় হাসান শেখ। পরে অতিরিক্ত রক্তক্ষরণে সাব্বির মারা যায়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন